অভিষেক-রুজিরাকে জিজ্ঞাসাবাদ করা হোক কলকাতায়, ইডিকে বলল সুপ্রিম কোর্ট

খবর লাইভ  : সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা নারুলা। মঙ্গলবার কোর্ট জানিয়ে দিল, অভিষেক এবং রুজিরাকে কয়লা-কাণ্ডে জিজ্ঞাসাবাদ করতে হলে তা কলকাতাতেই করতে হবে। শুধু তা-ই নয়, শীর্ষ আদালত জানিয়েছে, সস্ত্রীক অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে হলে আগে নোটিস পাঠাতে হবে। সেই নোটিস দিতে হবে অন্তত ২৪ ঘণ্টা আগে।

আরও পড়ুন- এ বার অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অধিকৃত তিব্বতে পরিকাঠামো নির্মাণ করে চলেছে চিন

এর আগে সুপ্রিম কোর্টকে অভিষেক জানিয়েছিলেন জিজ্ঞাসাবাদের নামে দিল্লিতে জেরার জন্য ডেকে তাঁদের হেনস্তা করা হচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই রায়ে বিশেষজ্ঞ মহলের একাংশ মনে করছে অভিষেকের সেই অভিযোগকেই মান্যতা দিল শীর্ষ আদালত।

মঙ্গলবার ইডিকে দেওয়া বিশেষ নির্দেশে সুপ্রিম কোর্ট বলেছে অভিষেক এবং রুজিরাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হোক। তবে একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, যদি কলকাতায় ইডির জিজ্ঞাসাবাস চলাকালীন অভিষেকদের নিরাপত্তা কোনও ভাবে বিঘ্নিত হয় তবে, তার জন্য দায়ী থাকবে রাজ্য সরকার।

গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে অভিষেকের তরফে আবেদন করা হয়েছিল, ইডি কেন তাঁদের কলকাতায় জিজ্ঞাসাবাদ করছে না। শীর্ষ আদালতে অভিষেকের হয়ে সওয়াল করেছিলেন আইনজীবী কপিল সিব্বল। তখনই সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল, সস্ত্রীক অভিষেককে কলকাতায় জেরার সমস্যা কোথায়? এর পরই মঙ্গলবার সুপ্রিম কোর্ট ইডিকে এই নির্দেশ দিল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago