খবর লাইভ : দেশের ব্যাডমিন্টনের ইতিহাসে অনবদ্য নজির গড়েছে ভারত। প্রথম বার টমাস কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। প্রতিযোগিতার ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠেই সাফল্য। স্বাভাবিক ভাবেই গোটা দেশ উচ্ছ্বসিত কিদম্বি শ্রীকান্ত, এইচএস প্রণয়, লক্ষ্য সেনদের এই সাফল্যে। ভারত তথা বিশ্বের নানা প্রান্ত থেকে ভেসে এসেছে শুভেচ্ছাবার্তা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘ইতিহাস তৈরি করল ভারতের ব্যাডমিন্টন দল। টমাস কাপ জেতায় গোটা দেশই উচ্ছ্বসিত। আমাদের দুর্দান্ত দলকে অনেক অভিনন্দন এবং আগামী দিনের প্রতিযোগিতাগুলির জন্যে অনেক শুভেচ্ছা। আগামী দিনে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এই জয়।’
ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলী লিখেছেন, ‘ভারতের ব্যাডমিন্টনে ঐতিহাসিক কৃতিত্ব এবং অনবদ্য মুহূর্ত। টমাস কাপ জেতার জন্য ভারতীয় দলকে অনেক অভিনন্দন।’ ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর কথায়, ‘ভারতের খেলাধুলোর ইতিহাসে কী অসাধারণ একটা মুহূর্ত — আমরা প্রথম বার টমাস কাপে চ্যাম্পিয়ন হলাম এবং তা-ও আবার সব থেকে সেরা দলকে হারিয়ে! সমস্ত খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফকে অভিনন্দন। কিছু জিনিস অর্জন করতে দেরি হয়, কিন্তু সেটা যে করা সম্ভব নয়, এটা কাউকে বলতে দেবেন না।’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…