খবর লাইভ : দুই পুরুষ সঙ্গীকে নিয়ে এক কিশোরীকে ধর্ষণ। একই সঙ্গে ধর্ষণের ভিডিয়ো রেকর্ড করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া। দুই অপরাধের ভিত্তিতে শিশুদের যৌন হেনস্থাকারী এক মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল লিভারপুল টাউন আদালত। অভিযুক্ত মহিলার নাম ভিকি বেভান। ভিকি অন্য এক পুরুষ সঙ্গীকে নিয়ে এক কিশোরীকে অপহরণ করেছিল বলে অভিযোগ। তার পর তাকে ধর্ষণ করে হত্যা করে। তারও পরে তার মাংস খাওয়ার ইচ্ছার কথা প্রকাশ করে বলেও অভিযোগ উঠেছে। ভিকির সঙ্গে সাজা পাওয়া দুই পুরুষ সঙ্গীর নাম পল রাফার্টি এবং টনি হাটন। ভিকি এক জনকে খুন করলেও তার বিরুদ্ধে আরও অনেককে যৌন হেনস্থার অভিযোগ ওঠে।
আরও পড়ুন – ৬০ জনেরও বেশি ছাত্রীকে যৌন নিগ্রহ! ধৃত সিপিএমের শিক্ষক নেতা !
ভিকি এবং তার দুই সাগরেদের কর্মকাণ্ডে ‘বিকৃত যৌন মানসিকতা’র পরিচয় পাওয়া যায় বলেই শুক্রবার এক বিচারপতি জানান।
স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৩৭ বছর বয়সি ভিকি নির্যাতিতা কিশোরীকে ধর্ষণ করার সময় সেই ভিডিয়ো মোবাইলবন্দি করে রাখে। এর পর তা নেটমাধ্যমে ছড়িয়ে দেয়। সেই ভিডিয়ো সূত্র ধরেই ভিকি এবং তার দুই পুরুষ সঙ্গীকে গ্রেফতার করে পুলিশ।এই ধর্ষণের ঘটনার ছবি পাঠিয়ে ভিকি এক ব্যক্তির সঙ্গে ‘সেক্স চ্যাট’ করে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে। ভিকির এই কাজকেও ‘জঘন্য প্রবৃত্তি’ বলে মন্তব্য করেন বিচারক।
ভিকিকে গণধর্ষণ-সহ মোট ৩৪টি যৌন অপরাধের ঘটনায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে আদালত। আদালতে ভিকির দুই সাগরেদ রাফার্টি এবং হাটনকেও দশ বছর ও চার বছরের সাজা দিয়েছে আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…