খবর লাইভ : বাংলা বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। বাংলার বুকে একটা সময় দাপটের সঙ্গে দু’দশকেরও বেশি রাজ্যপাট চালিয়েছেন তিনি। সেই জ্যোতিবাবুর জীবন নিয়েই এ বার সিরিজ। পরিচালক হিসেবে শোনা যাচ্ছে ‘হীরালাল সেন’-এর পরিচালক অরুণ রায়ের নাম।
আরও পড়ুন – বাড়ি গিয়েও সেই জেলেই ফিরতে চাইল সুশান্ত!
কিন্তু হঠাৎ জ্যোতি বসুই কেন? জানা গিয়েছে, পরিচালক অরুণ বরাবরই বাঙালির অতীত গর্বকে পর্দায় তুলে ধরতে ভালবাসেন। ‘হীরালাল সেন’ বা ‘বিনয়, বাদল, দীনেশ’-এর মতো ছবি তার উদাহরণ। এ বার তিনি বেছে নিয়েছেন বাম আমলের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে। যার ব্যক্তিজীবন এবং রাজনৈতিক জীবনের বর্ণময়তার সঙ্গে অন্য কোনও কমিউনিস্ট নেতার তুলনা এ দেশে চলে না। এই মুহূর্তে বাম দলগুলি রাজ্য রাজনীতিতে কোণঠাসা। তাদের চাঙ্গা করতেই কি এই পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে টলিপাড়ায় জোর গুঞ্জন, বিষয়টি নিয়ে পরিচালক এবং প্রযোজকের মধ্যে জোর আলোচনা চলছে।
জ্যোতি বসুকে নিয়ে গৌতম ঘোষের একটি তথ্যচিত্র রয়েছে। কিন্তু তাঁকে নিয়ে সে ভাবে কোনও পূর্ণদৈর্ঘ্যের ছবি কখনও হয়নি। ওয়েব সিরিজ তো নয়ই। তেমন হলে এটিই হবে বাংলার রেকর্ড সময়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনও সিরিজ। এমনিতে এখন ওটিটি-র বিভিন্ন ওয়েব সিরিজে রাজনীতি অনেকটাই জায়গা জুড়ে থাকে। পুরোপুরি রাজনীতি নিয়েও ওয়েব সিরিজ হয়েছে। তবে সে সমস্তই উত্তর ভারতের বিভিন্ন রাজ্যের ছায়ায় তৈরি। এবং তাতে মারদাঙ্গা ভরপুর। বাংলায় এমন কোনও প্রয়াস এই প্রথম।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…