ইতিহাস তৈরি করল ভারত, টমাস কাপের ফাইনালে উঠে রুপো নিশ্চিত

খবর লাইভ : টমাস কাপে ইতিহাস তৈরি করেই চলেছে ভারত। শুক্রবার সেমিফাইনালে ডেনমার্ককে হারিয়ে ফাইনালে উঠে গেল তারা। রুপো নিশ্চিত হল ভারতের। টমাস কাপে এত ভাল ফল এর আগে কোনও দিন হয়নি। ইতিহাস তৈরি করলেন কিদম্বি শ্রীকান্তরা। ফাইনালে ভারত খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

আরও পড়ুন- দিল্লিতে বহুতলে ভয়াবহ আগুনে পুড়ে মৃত ২৬ , ঘটনাস্থলে দমকলের ২৪টি ইঞ্জিন

এ দিন ব্যাঙ্ককে মালয়েশিয়ার মতো ডেনমার্ককেও ৩-২ ব্যবধানে হারিয়েছচে ভারত। মালয়েশিয়ার বিরুদ্ধে যাঁরা জিতেছিলেন, ডেনমার্কের বিরুদ্ধে তাঁরাই ভারতকে জয় এনে দিলেন।

প্রথম ম্যাচে নেমেছিলেন লক্ষ্য সেন। তিনি এ দিনও হেরে গেলেন। ১৩-২১, ১৩-২১ লক্ষ্য হেরে যান ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। এর পর নেমেছিলেন ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তাঁরা ২২-২০, ২১-২৩, ২২-২০ গেমে হারিয়ে দেন কিম অস্ট্রুপ এবং ম্যাথিয়াস ক্রিশ্চেনসেনের জুটিকে।
তৃতীয় ম্যাচে নেমেছিলেন শ্রীকান্ত। তিনি অ্যান্ডার্স অ্যান্টনসেনকে ২১-১৮, ১২-২১, ২১-১৫ গেমে হারিয়ে ভারতকে এগিয়ে দেন। চতুর্থ ম্যাচে আবার স্কোর সমান হয়ে যায়। অ্যান্ডার্স রাসমাসেন এবং ফ্রেডেরিক সোগার্ড জুটির কাছে ১৪-২১, ১৩-২১ গেমে পরাজিত হন কৃষ্ণ প্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়।

ভারতকে বাঁচানোর দায়িত্ব ফের এসে পড়েছিল সেই এইচএস প্রণয়ের কাছেই। তিনি শেষ ম্যাচে ১৩-২১, ২১-৯, ২১-১২ গেমে রাসমাস জেমকে-কে হারিয়ে ভারতকে ফাইনালে তুলে দেন। নতুন ইতিহাস তৈরি করল ভারতীয় দল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago