খবর লাইভ : জলপাইগুড়ির রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়ের বিরুদ্ধে পুত্রবধুর উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। এই অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের পুত্রবধূ পিংকি রায় বহুবার থানায় বধূ নির্যাতনের অভিযোগ জানিয়েছিলেন, পুলিশ সুপারের কাছেও জানিয়ে ছিলেন। কিন্তু কাজ না হয় এবার আদালতের দ্বারস্থ হলেন বিধায়কের পুত্রবধূ। বিধায়ক শ্বশুর, স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ জানিয়ে আদালতে মামলা দায়ের করেছেন পিংকি রায়।
আরও পড়ুন- মমতার জয়ের একাদশ বর্ষপূর্তির আগে ন্যানো নিয়ে আবেগময় পোস্ট রতন টাটার
পিংকির অভিযোগ, ‘গত বছরের জানুয়ারি মাসে আমি শ্বশুর, স্বামী দিবাকর রায় এবং শাশুড়ি প্রতিমা রায়ের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম। কিন্তু, থানায় কোনও কেস রেজিস্টার করা হয়নি। আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে লিগ্যাল এইডে। কিন্তু, সেখানে কাজ না হওয়ায় আবার রাজগঞ্জ থানায় যায়।’
শ্বশুর এবং শাশুড়ি তার গায়ে হাত না তুললেও তিনি তাদের ছেলেকে সমর্থন করে গিয়েছেন। ফলে তারাও দায়ী। পুরো বিষয়টি আদালতকে জানিয়েছেন পিংকি রায়। তার ভিত্তিতে আগামী ১২ জুনের মধ্যে পুলিশকে তদন্তের রিপোর্ট জমা দিতে বলেছে আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…