খবর লাইভ : দেশের সর্বোচ্চ আদালতে বড় রকমের ধাক্কা খেল কেন্দ্রের বিজেপি সরকার। কারণ আপাতত স্থগিত ঘোষণা করা হল রাষ্ট্রদ্রোহ আইন।
আরও পড়ুন- তিন দিন বন্ধ থাকবে নেপাল সীমান্ত, অনুমতি পাবেন না পর্যটকরাও!
স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আপাতত এই আইনের প্রয়োগ করতে পারবে না কেন্দ্রীয় সরকার। তবে পুরোপুরিভাবে এই আইন স্থগিত ঘোষণা করা হয়নি। আদালতের নির্দেশ, কেন্দ্রীয় সরকার যতদিন না ব্রিটিশ আমলে তৈরি আইনের পুনর্বিবেচনা করছে, তত দিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে।
সুপ্রিম কোর্টের এই নির্দেশ আসার পর ইতিমধ্যেই এই আইন প্রয়োগ করে যে সমস্ত মামলা চলছে, তা স্থগিত হয়ে যাবে। এই আইনের বলে বন্দিরা জামিনের আবেদন করতে পারবেন বলেই খবর। এতএব এতদিনে যাদের এই সংক্রান্ত মামলায় গ্রেফতার করা হয়েছিল তারা আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এদিন সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকের কাছে জানতে চেয়েছে রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা যতদিন চলছে ততদিন এই আইনের আওতায় রুজু হওয়া মামলা স্থগিত রাখা যায় কিনা। পাশাপাশি কেন্দ্র রাজ্যগুলোকে এই আইন প্রয়োগ করে কোনও পদক্ষেপ না করার কথা বলতে পারে কিনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…