শ্রীলঙ্কার গদি ছাড়লেন রাজাপক্ষে

খবর লাইভ : বিক্ষোভকারীদের দাবি মেনে সরলেন রাজাপক্ষে ভাইদের একজন৷ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে৷

স্বাধীনতার পর চরম আর্থিক কষ্টে জর্জরিত শ্রীলঙ্কা জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি৷ সোমবার ফের প্রেসিডেন্ট গোতবায়া রাজাপক্ষের বাসভবনের সামনে বিক্ষোভ দেখান সরকার বিরোধীরা৷ তাঁদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন রাজাপক্ষের সমর্থকরা৷ অচিরেই রণক্ষেত্র হয়ে ওঠে গোটা এলাকা৷ দু’পক্ষের হাতাহাতিতে আহত হন ২০ জন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে কার্ফু জারি করে সরকার৷ রাজধানীর রাস্তায় টহল দিতে নামানো হয় সেনাবাহিনী৷

আরও পড়ুন- জোড়া অস্বস্তিতে ‘বিধায়ক’ বাবুল!

দেশজুড়ে এই ডামাডোল পরিস্থিতিতে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপক্ষে৷ ইস্তফা দিয়েছেন দ্বীপরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী সি জয়াসুমানা৷ দু’জনেই তাঁদের পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রেসিডেন্ট গোতবায়া রাজাপক্ষের কাছে৷ টুইট করে দেশবাসীকে শান্তি বজায় রাখার অনুরোধ করেন মাহিন্দ্রা রাজাপক্ষে৷ জানান, হিংসা থেকে আরও হিংসার জন্ম নেবে৷ তাই সবাই শান্ত হন৷ দেশ যে আর্থিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা খোঁজার কাজ শুরু করেছে প্রশাসন৷ এই টুইট করার ঘণ্টাখানেক বাদে আরও একটি টুইট করে ইস্তফা দেওযার কথা ঘোষণা করেন তিনি৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago