খবর লাইভ : মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ সংক্রান্ত রায়দান নিয়ে স্পিকার ১২ মে শেষবারের মত দু’পক্ষকে ডেকেছেন। গত ৬ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা তাঁর পক্ষের আইনজীবীরা কেউই উপস্থিত ছিলেন না। শনি, রবি ও আজ, সোমবার সরকারি ছুটির দিন থাকায় স্পিকার শেষ বারের মত দু’পক্ষকে ১২ মে তাঁর চেম্বারে ডেকেছেন।
আরও পড়ুন- রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি নিয়ে মন্তব্য করে বিপাকে তৃণমূল বিধায়ক মানগোবিন্দ
সোমবার স্পিকার জানিয়েছেন, ১২ মে-র পর তিনি তাঁর রায় জানাবেন। যদিও, বিজেপি বিধায়ক ও এই মামলার অন্যতম শরিক বিধায়ক অম্বিকা রায় দাবি করেন, আদালতের নির্দিষ্ট করে দেওয়া সময় পেরিয়ে গেছে। স্পিকার রায় না দিয়ে কার্যত আদালতকে আবমাননা করেছেন। বিষয়টি আদালত দেখবে। বিজেপি অবশ্য আশা করছে, স্পিকার দ্রুত রায় দান করবেন।
তৃণমূল নেতা মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে মামলার শুনানি চলছে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কক্ষে। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুনরায় এই মামলার শুনানি করেছেন স্পিকার। তিনি এখনও এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি। তবে মুকুল রায়ের বিধায়ক পদ আদৌও খারিজ হবে কি না তা নিয়ে আগামী ১২ মে-র পরই সিদ্ধান্ত নেবেন স্পিকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…