খবর লাইভ : এ বার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করল রাজধানী দিল্লির পটীয়ালা হাউস কোর্ট। আগামী ২০ অগস্টের মধ্যে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। রুজিরা সম্পর্কে সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী।
আরও পড়ুন- রাষ্ট্রপতি প্রার্থী: মমতার পছন্দকেই সায় অখিলেশের
কয়লা পাচার মামলায় এখনও পর্যন্ত অভিষেককে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। রুজিরা একবারও ইডির সামনে হাজির হননি। শেষবার, গত ২১ ও ২২ মার্চ অভিষেক ও রুজিরাকে দিল্লির ইডির দফতরে হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল কেন্দ্রীয় সংস্থাটি। তার আগেই সস্ত্রীক অভিষেক ইডির সমন জারির বিরুদ্ধে দিল্লি হাই কোর্টেরও দ্বারস্থ হন। কিন্তু হাই কোর্ট এই মামলায় কোনও রকম হস্তক্ষেপ করেনি।
গত মার্চে দিল্লিতে অভিষেককে ৮ ঘণ্টা জেরা করে ইডি। অভিষেক এই প্রসঙ্গে মোদী সরকারকে আক্রমণ করার পাশাপাশি ইডি কেন তাঁদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদ করছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। সেই সময় রুজিরাকেও তলব করা হয়েছিল। কিন্তু তিনি আসেননি। গত বছরের সেপ্টেম্বর মাসেও দিল্লিতে রুজিরাকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই সময় রুজিরা চিঠি দিয়ে জানিয়েছিলেন, অতিমারির সময় সন্তানদের ফেলে তাঁর পক্ষে দিল্লি যাওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, শুক্রবার সন্ধেয় রুজিরাকে একটি সামাজিক অনুষ্ঠানে দেখা গিয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…