সুতপাই বার বার দেখা করতে বলত, বলছেন সুশান্তের পিসি

খবর লাইভ : বহরমপুর সম্পর্কে ইতি পড়ার পরেও তাঁর মেয়েকে বার বার ফোন করে সুশান্ত চৌধুরী উত্যক্ত করত বলে দাবি করেছেন সুতপা চৌধুরীর বাবা। এ বার সুশান্তের পরিবারও এই চরম পরিণতির জন্য সুতপার দিকে আঙুল তুলল। সুশান্তের পিসি রানি চৌধুরীর দাবি, সুতপাই তাঁর ভাইপোকে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে দেননি। তাঁর অনুমান, ক্লাবের ছেলেদের ডেকে মারধর করার ঘটনায় সুশান্তের মনে রাগ তৈরি হয়েছিল। সেই রাগ থেকেই সুতপাকে খুন করে থাকতে পারে সুশান্ত।

পিসির বাড়িতে থেকেই বড় হয়েছে সুশান্ত। রানির দাবি, তাঁর নিজের কোনও ছেলেমেয়ে নেই। সুশান্তকেই সন্তান স্নেহে মানুষ করেছেন তিনি। ছোট্ট সুশান্তের ছোটবেলার স্মৃতি আওড়াতে আওড়াতে তাঁর মুখে শুধু একটাই কথা, ‘‘বিশ্বাসই করতে পারছি না, সুশান্ত খুন করেছে!’’

আরও পড়ুন- সৌরভকে বলব ওঁকে মিষ্টি দই খাওয়াতে! মমতা
রানির দাবি, সুশান্ত ছোট থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠেছে। তার পরেও কী ভাবে এই ঘটনা ঘটে গেল, মাথায় ঢুকছে না তাঁর। রানির কথায়, ‘‘ওঁর (সুশান্ত) পিসেমশাই পুলিশে চাকরি করতেন। ওঁর বাবাও তো পুলিশের কনস্টেবল। কড়া শাসনের মধ্যে বড় হয়েছে ও। কবে এবং কী ভাবে এতটা বদলে গেল ও! কিছুই বুঝতে পারছি না।’’

কথায় কথায় সুতপার প্রসঙ্গ উঠতেই রেগে যান রানি। বিরক্ত হয়ে তাঁর অভিযোগ, সুশান্ত সম্পর্কের কথা ভুলে যেতে চেয়েছিল। সুতপাই তা হতে দেয়নি। বার বার দেখা করতে বলে সুতপাই ‘উস্কে’ দিতেন বলে দাবি করেন রানি। তাঁর কথায়, ‘‘সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিল সুশান্ত। অনেক বদলেও গিয়েছিল। কিন্তু, ওই মেয়েটাই (সুতপা) ওকে ভুলতে দেয়নি। বার বার উস্কানি দিত। দেখাও করতে বলত বার বার।’’,

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago