হিন্দি দোভাষী নিয়োগ করছে চিনা ফৌজ, কিন্তু কেন জানেন?

 

খবর লাইভ: লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) মোতায়েনের জন্য হিন্দি জানা তরুণদের নিয়োগ করছে চিনা সেনা। সম্প্রতি চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের তরফে সে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নয়া ডিগ্রি-প্রাপকদের হিন্দি দোভাষী হিসাবে নিয়োগ করার তৎপরতা শুরু হয়েছে।

গোয়েন্দা সূত্রের খবর, গত দু’মাস ধরেই চিনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হিন্দি দোভাষী নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে চিনা সেনা। ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের অন্তর্গত শিনজিয়াং মিলিটারি ডিস্ট্রিক্ট জুনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে। চিন অধিকৃত তিব্বতের এলএসি-তে নানা গোপন তথ্য সংগ্রহের কাজের জন্যই ওই তরুণদের নিয়োগ করা হবে বলে ভারতীয় সেনার ধারণা।

আরও পড়ুন- তিন বছরে প্রথম বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক

লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী সঙ্ঘর্ষের পর প্রায় দু’বছর কাটতে চলেছে। কিন্তু সেখানকার এলএসি-তে এখনও সঙ্কট কাটেনি পুরোপুরি। হট স্প্রিং, গোগরা পোস্ট, দেপসাং এমনকি, প্যাংগং হ্রদের দক্ষিণ তীরের কিছু এলাকায় এখনও চিনা বাহিনীর ‘আধিপত্য’ বজায় রয়েছে অভিযোগ। এরই মধ্যে গোয়েন্দা সূত্রে হিন্দি দোভাষী নিয়োগে খবর ভারতের পক্ষে উদ্বেগের বলেই প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের ধারণা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago