খবর লাইভ : চোখের সামনে জলজ্যান্ত এক ছাত্রী খুন হয়ে যাবেন, এ কথা ঘুণাক্ষরেও ভাবেননি বহরমপুরের গোরাবাজারের বাসিন্দাদের কেউই। প্রত্যক্ষদর্শীদের কথায়, সোমবার সন্ধ্যায় সুতপা চৌধুরীকে খুনের আগে অস্ত্র হাতে প্রকাশ্যে হুমকি দিতে শোনা গিয়েছে অভিযুক্ত যুবক সুশান্ত চৌধুরীকে। সেই কথা স্মরণ করে এখনও শিউরে উঠছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি সুতপাকে খুনির হাত থেকে বাঁচাতে না পারার আক্ষেপও যাচ্ছে না তাঁদের।
আরও পড়ুন- দলবিরোধী কাজের অভিযোগে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি সিধুকে শো-কজের সুপারিশ
সোমবারের সেই মর্মান্তিক ঘটনার কথা তুলে ধরে গোরাবাজারের এক মহিলার বক্তব্য, ‘‘এমন ঘটনায় আমরা ভীষণ ভাবে হতবাক। এমন কাণ্ড বহরমপুরের বুকে আমাদের বাড়ির সামনেই ঘটে যাবে, সে কথা কখনও ভাবতে পারিনি। মেয়েটার কাতর চিৎকার শুনে আমরা সকলে ব্যালকনিতে চলে এসেছিলাম। পাড়ার লোকজনও ছেলেটাকে আটকানোর জন্য সকলে মিলে চেষ্টা করেছে। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য কেউ কিছুই করতে পারলাম না। মেয়েটাকে মরতে হল।’’ওই মহিলার বক্তব্য, ‘‘ছেলেটা সকলকে পিস্তল দেখিয়ে হুমকি দিচ্ছিল। বলছিল, কেউ ওকে বাঁচাতে আসবে না।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…