শুক্র-সন্ধ্যায় অমিতের অনুষ্ঠানে সৌরভ-জায়া ডোনার নাচ !

খবর লাইভ  : বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার রাতে তাঁর কলকাতায় পৌঁছনোর কথা। ওই রাতে তিনি রাজারহাটের একটি হোটেলে উঠবেন তিনি। বিজেপি সূত্রে খবর, বৃহস্পতি এবং শুক্রবারে এ রাজ্যে ঠাসা কর্মসূচি রয়েছে অমিতের। একাধিক সরকারি এবং দলীয় কর্মসূচির পাশপাশি তিনি কলকাতায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে নৃত্য পরিবেশন করার কথা ডোনা গঙ্গোপাধ্যায়ের।

বৃহস্পতিবার সকালে অমিত প্রথমে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। সেখানে বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে তাঁর। হিঙ্গলগঞ্জে সেই কর্মসূচি সেরে নদিয়ার কল্যাণী যাবেন। শাহ সেখান থেকে যাবেন উত্তর ২৪ পরগনার হরিদাসপুরের বিএসএফ ক্যাম্প। বৃহস্পতিবার দুপুরের দিকে মৈত্রী সংগ্রহালয়ের শিলান্যাস করার কথা রয়েছে। তার পর জওয়ানদের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে পারেন। দুপুর দেড়টা নাগাদ ফের কল্যাণী ফিরবেন এবং সেখান থেকে সোজা কলকাতা বিমানবন্দর যাবেন। তার পর সেখান থেকে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে যাওয়ার কথা রয়েছে শাহের।

দলীয় সূত্রে খবর, শিলিগুড়িতে একটি জনসভা করবেন অমিত। তার পর সেখানেই রাত কাটাবেন। পর দিন অর্থাৎ শুক্রবার সকালে কোচবিহারের তিনবিঘার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে বিএসএফের অনুষ্ঠানে থাকতে পারেন তিনি। সেই অনুষ্ঠান শেষে ফের কলকাতার হোটেলে ফেরার কথা রয়েছে শাহের। হোটেলেই দু’টি সাংগঠনিক বৈঠক করার কথা রয়েছে তাঁর।

ওই বৈঠক শেষে শুক্রবার সন্ধ্যায় ভিক্টোরিয়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে হাজির থাকবেন শাহ। রাজ্যপাল জগদীপ ধনখড়। এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago