খবর লাইভ : তাঁর দোকানের শিঙাড়া খেলেই নাকি যৌন উত্তেজনা বাড়বে! আর সেই বিজ্ঞাপন দেখে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়। সম্প্রতি একটি বিজ্ঞাপন নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে ইংরাজি এবং হিন্দি হরফে লেখা— ‘শর্মাজি কে স্পেশাল সমোসে খাতে খাতে অর্গাজম হো জাইয়ে’।
যৌন ক্ষমতা বৃদ্ধির সঙ্গে খাবারের একটা সম্পর্ক আছে। কোন ফল, সব্জি বা বিশেষ কোন খাবার খেলে সেই ক্ষমতা বাড়ে। কিন্তু শর্মাজি এই ধারণাকে ভিন্ন মাত্রায় নিয়ে গিয়েছেন। তা-ও আবার নিজের শিঙাড়ার বিজ্ঞাপনের মাধ্যমে। আর নেটমাধ্যমে তা ছড়িয়ে পড়তেই বিপুল চর্চা শুরু।




