খবর লাইভ : আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে ৫০ জনের বেশি মুসল্লি নিহত হয়েছেন। আহতদের মধ্যে ৭৮জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার জুমার নামাজের পর জিকিরে অংশ নেয়া মুসল্লিদের লক্ষ্য করে এই বোমা হামলা চালানো হয়।
পবিত্র রমজান মাসে আফগানিস্তানে বেসামরিক লক্ষ্যবস্তুতে ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা এটি। তাৎক্ষণিকভাবে কেউ এই বোমা হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন- চাকরির নামে পরিচারিকার কাজ! হুমায়ুন কবীরের বিরুদ্ধে থানায় অভিযোগ স্নাতক তরুণীর
আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র বেসমুল্লা হাবিব জানান, শুক্রবার বিকেলে রাজধানী শহরের পশ্চিমে খলিফা সাহেব মসজিদে এই বিস্ফোরণ ঘটে। ওই সময় মুসল্লিরা মসজিদে জুমার নামাজ শেষে জিকিরে অংশ নিতে সমবেত হয়েছিলেন।
সুন্নি ওই মসজিদটিতে জুমার নামাজের পর জিকিরের জন্য সমবেত মুসল্লিদের ওপর এ হামলা হয়।
এই হামলা নিয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি। কোনও সন্ত্রাসবাদী সংগঠনও এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয়রা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের আশপাশে অঞ্চল কেঁপে ওঠে। দুলে ওঠে পাশের বাড়িঘর। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ঘটনার পর অ্যাম্বুল্যান্স পৌঁছতেও বেশ দেরি হয় বলে খবর। সংকীর্ণ রাস্তার জন্য গাড়ি নিয়ে ঢোকা খুব অসুবিধার হয়ে দাঁড়ায়।
কিছুদিন আগেও আফগানিস্তানের রাজধানীতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে বার আফগানিস্তানে সংখ্যালঘু সুন্নিদের এলাকায় বিস্ফোরণ হয়। অভিযোগ, আইএস এই ঘটনায় যুক্ত। এ বার বিস্ফোরণ হল সিয়া অধ্যুষিত অঞ্চলে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…