Special News Special Reports

অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

0
(0)

খবর লাইভ : ‘চারুলতা’ অসুস্থ। শুক্রবার সকালে আচমকাই শরীর খারাপ হয় অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়ের। তাঁকে দ্রুত আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তাঁর শারীরিক পরীক্ষানিরীক্ষা শুরু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।

আরও পড়ুন- রাজ্যের কলেজগুলিতে স্নাতকে ভর্তিতে নয়া নিয়ম

দীর্ঘ দিন ধরেই রক্তাল্পতার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর রক্তে শর্করার মাত্রা নিয়ে সমস্যাও রয়েছে। এ ছাড়া আরও কিছু শারীরিক জটিলতাও আছে অভিনেত্রীর। শুক্রবার হঠাৎ অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

অভিনেত্রীর অসুস্থতার খবর পেয়ে তাঁর কন্যা মিমি ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিল আনন্দবাজার অনলাইন। তিনি বলেন, “কোভিডের জন্য এত দিন মাকে হাসপাতালে এনে ঠিক মতো পরীক্ষা করানো যায়নি। কিন্তু হঠাৎ সুগার বেড়ে যাওয়ায় চিকিৎসকরে পরামর্শে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়।”
অভিনেত্রীর বয়স এখন ৮০ বছর। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি মেডিসিন বিভাগের চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *