মমতার সঙ্গে দেখা করতে দিল্লির বাড়িতে কেজরিওয়াল

খবর লাইভ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর দিল্লির বাড়ি গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। জানা গিয়েছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন-সহ একধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। শুক্রবারই দিল্লিতে পোঁছে গিয়েছেন মমতা। এ বারের রাজধানী সফরে তাঁর ঘোষিত কোনও কর্মসূচি না থাকলেও রাষ্ট্রপতি নির্বাচন-সহ আগামী লোকসভা নির্বাচনে বিরোধী জোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে তাঁর।

জুলাই মাসেই রাষ্ট্রপতি নির্বাচন। বিজেপির বিরুদ্ধে বিরোধীদের জোট প্রার্থী দেওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজধানীতে। শুক্রবার দুপুরেই রাজধানীতে পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরই সন্ধে নাগাদ তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁদের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে কথা হয়।

আরও পড়ুন- আড়াই বছর জেল হল বরিস বেকারের!
রাজনৈতিক কোনও ঘোষিত কর্মসূচি না থাকলেও একটি জাতীয় স্তরের আলোচনা সভায় যোগ দিতে দিল্লি গিয়েছেন মমতা। এই আলোচনা সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা। ওই আলোচনা সভায় একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago