খবর লাইভ: শাসক শিবিরের বিধায়কই কী বলছেন জনেন? চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সংবাদমাধ্যমের সামনেই বলে ফেললেন, ‘‘তৃণমূলে তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী। তাই বলে কি আমি ডাকাতকে ছেড়ে দেব? চোরকে ছেড়ে দেব?’’ যা শুনে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, ‘‘উনি তো তবে চোর, ডাকাতের সর্দার।’’
আরও পড়ুন- জহাঙ্গিরপুরী হিংসার মৃল চক্রী গ্রেফতার তমলুকে
কেন আচমকা এমন কথা বললেন অসিত? আসলে হুগলি-চুঁচুড়া পুরসভার ছ’নম্বর ওয়ার্ডে গোলমাল সামলাতে পুলিশকেও হস্তক্ষেপ করতে হয়। তবে তার আগেই হাতাহাতি হয় দুই পক্ষের মধ্যে। তাতে আহত হন চুঁচুড়ায় অসিতের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত প্রেমজিৎ সাহা। তিনি আবার চুঁচুড়া শহর যুব তৃণমূলের কার্যকরী সভাপতি। প্রেমজিতের সঙ্গে মূল বিবাদ স্থানীয় তৃণমূল কর্মী ঝন্টু বিশ্বাসের। প্রেমজিতের অভিযোগ, বিধবা ভাতা পাইয়ে দেওয়ার নামে ঝন্টুর অনৈতিক কাজের প্রতিবাদ করাতেই তাঁকে আক্রমণ করা হয়। অন্য দিকে, প্রেমজিতের বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি দলীয় দফতরের সামনে বলেন ‘‘দাদাই সব, দিদি কেউ নন।’’
তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে এই লড়াই প্রসঙ্গেই অসিত বলেন, ‘‘তৃণমূলে তো এখন ডাকাতও কর্মী, চোরও কর্মী। তাই বলে কি আমি ডাকাতকে ছেড়ে দেব? চোরকে ছেড়ে দেব?’’ একই সঙ্গে তিনি বলেন, ‘‘প্রেমজিৎ সাহাকে মারধর করে কিছু দুর্বৃত্ত। সে এখন হাসপাতালে ভর্তি রয়েছে। আমি রবীন্দ্রনগর, ব্যান্ডেলের মতো জায়গাকে শান্ত করে দিয়েছি আর বালির মোড়ের মতো জায়গায় উচ্ছৃঙ্খলতা চলবে, মারধর করা হবে এটা হতে পারে না।’’ তিনি যাঁদের সম্পর্কে অভিযোগ করছেন তাঁরাও যে তৃণমূল কর্মী সেই প্রশ্ন উঠতেই বিতর্কিত মন্তব্য করেন অসিত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…