Special News Special Reports

জহাঙ্গিরপুরী হিংসার মৃল চক্রী গ্রেফতার তমলুকে

0
(0)

খবর লাইভ : দিল্লির জহাঙ্গিরপুরীতে গোষ্ঠী সঙ্ঘর্ষের ঘটনায় পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার অন্যতম চক্রী। বৃহস্পতিবার হলদিয়া থেকে ফরিদ ওরফে নীতু নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লির পুলিশের অপরাধ দমন শাখা। সূত্রের খবর, বৃহস্পতিবারই ধৃতকে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে।

আরও পড়ুন- রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানো উচিত বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর

পুলিশ সূত্রের খবর, জহাঙ্গিরপুরীতে হিংসার ঘটনায় সক্রিয় ভূমিকা ছিল ফরিদের। ওই ঘটনার পর ট্রেন ধরে তিনি হাওড়ায় পালিয়ে আসেন। তার পর সেখান থেকে বাস ধরে সোজা চলে যান তমলুকে আত্মীয়ের বাড়িতে। ওখানেই এত দিন ঘাপটি মেরে ছিলেন নীতু। এর পর মোবাইল লোকেশন ট্র্যাক করেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানাচ্ছেন পুলিশ সূত্র।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *