এ কী বলছেন অর্জুন ? মমতার সঙ্গে আন্দোলনে নামতেও তৈরি!

খবর লাইভ  : এবার কি বেসুরো বিজেপি সাংসদ অর্জুন সিং? বঙ্গ বিজেপি তো বটেই, ব্যারাকপুরের সাংসদের গলায় নিজের দলের বিরুদ্ধেই আচমকা যে চড়া সুর শোনা যাচ্ছে তাতে অস্বস্তিতে বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্বও৷ কেন্দ্রীয় সরকারের নীতির কারণে এ রাজ্যের পাট চাষি এবং চটকলের শ্রমিকরা ভুগছেন, এই অভিযোগে সরব হয়েছেন অর্জুন৷ এমন কি, এই ইস্যুতে প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরাসরি আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছেন অর্জুন৷

অর্জুন সিংয়ের অভিযোগ, কেন্দ্রীয় সরকার পাটের দামের ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছে৷ যার ফলে পাট চাষিরা তো বটেই, চটকলগুলিও সমস্যায় পড়েছে৷ বাজারে যেখানে এক কুইন্টাল পাটের দাম সাড়ে ন’ হাজার টাকা, সেখানে কেন্দ্রীয় সরকার ঊর্ধ্বসীমা সাড়ে ছ’ হাজার টাকায় বেঁধে দেওয়া হয়েছে বলে দাবি অর্জুনের৷ যার প্রভাব পড়ছে চটকল শ্রমিকদের উপরেও৷ বিষয়টি নিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার পাশাপাশি কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রী পীযূষ গোয়েলেরও শরণাপন্ন হন ব্যারাকপুরের সাংসদ৷ পাটের দামের ঊর্ধ্বসীমা প্রত্যাহারের আর্জি জানান তিনি৷

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago