গুয়াহাটিতে পুরভোটে বড়সড় জয় বিজেপির

খবর লাইভ : অসমের গুয়াহাটি পুরসভা (জিএমসি) ভোটে বড় ব্যবধানে জয় বিজেপির। ৬০ ওয়ার্ডের পুরভোটে ৫২টিতেই জয় পেল গেরুয়া শিবির। পাশাপাশি, বিজেপির জোটসঙ্গী অসম গণ পরিষদ (এজিপি) পেল মোট ছ’টি আসন। বাকি দু’টি আসনের একটি পেয়েছে আম আদমি পার্টি এবং অন্যটি এজেপি। সেখানে খাতাই খুলতে পারেনি কংগ্রেস ও বামেরা।

আরও পড়ুন- ট্যাংরায় বিধ্বংসী আগুন, দমকলের ১২টি ইঞ্জিন লড়ছে

গত শুক্রবার পুরসভার মোট ৫৭টি আসনে ভোট হয়। বাকি তিন আসনে বিপরীতে কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি। রবিবার ভোটের ফল প্রকাশের পর দেখা গেল কেবল ৪২ নম্বর ওয়ার্ডে আপ প্রার্থী মাসুমা বেগম এবং ১ নম্বর ওয়ার্ডে এজেপি প্রার্থী হুকুম চাঁদ ছাড়া বিরোধীরা কার্যত দাঁত ফোটাতে পারেনি। দীর্ঘ ন’বছর পর হওয়া গুয়াহাটি পুরভোটে একটি আসন পায়নি কংগ্রেস। চারটি আসনে লড়ে শূন্য হাতে ফিরল সিপিএম।

রবিবার ভোটের ফলপ্রকাশের অব্যবহিত পরেই গুয়াহাটির নাগরিককে ধন্যবাদ জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটারে তিনি লেখেন, ‘‘ধন্যবাদ গুয়াহাটি! সুন্দর শহরের নাগরিকরা উন্নয়নের পক্ষে ভোট দিয়ে বিজেপিকে আরও শক্তিশালী করলেন। সেই সঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার শাসনে রাজ্য সরকারের কঠোর পরিশ্রমকে আশীর্বাদ করেছেন। কঠোর পরিশ্রমের জন্য বিজেপির প্রতিটি কর্মীকে আমার কৃতজ্ঞতা জানালাম।’’

টুইট করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তও। গুয়াহাটি পুরভোটের জয়কে ‘ঐতিহাসিক’ বলে দাবি করে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। লেখেন, মোদীর উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন গুয়াহাটিবাসী। টুইটারে গুয়াহাটির মানুষকে ধন্যবাদ জানিয়েছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago