খবর লাইভ : শহর কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা। হেদুয়া ক্রসিংয়ের শিশির ভাদুড়ি লেন। শুক্রবার অফিস থেকে বাড়ি ফেরার সময়ে কিছুক্ষণের জন্য থমকে গেল যান চলাচল। তুমুল যানজট। জানা গেল মাঝ রাস্তায় নেমেছে ধস।
শুক্রবার রাতের ওই ধস শনিবারের মধ্যে আরও চওড়া হতে শুরু করে। বন্ধ করে দেওয়া হয় একদিকের যান চলাচল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিস ও পূর্ত দফতরের আধিকারিকরা। কেন এই ধস তা জানার চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, কলকাতা পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের ওই শিশির ভাদুড়ি লেনের রাস্তায় কিছুদিন আগেই কাজ করেছে পুরসভা। মেরামত করে নতুন করে তৈরি করা হয়েছিল। তারপরেও ৬ ফুট এলাকা জুড়ে ধস নামায় উদ্বিগ্ন স্থানীয়রা।




