খবর লাইভ : খাস কলকাতায় অপহৃত ব্যবসায়ী। কসবা থানা এলাকায় পুলিসের পোশাক পরা কয়েকজন অপহরণ করে কুতুবুদ্দিন গাজি নামে এক ব্যবসায়ীকে। বুধবার রাত ৮টা নাগাদ কসবার চক্রবর্তী পাড়ায় নিজের অফিস থেকেই তাঁকে অপহরণ করে দুষ্কৃতীরা। রাতভর তদন্ত করে বৃহস্পতিবার সকালে টালিগঞ্জ থেকে ওই ব্যাবসায়ীকে উদ্ধার করে লালবাজারের গুণ্ডাদমন শাখা। তদন্তে নেমে মূল অভিযুক্ত-সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিস। পুলিস সূত্রে খবর, অপহৃত ব্যবসায়ী কুতুবুদ্দিনের বিরুদ্ধেও বিভিন্ন প্রতারণার অভিযোগ মিলছে। তিনি কলকাতার বিভিন্ন জায়গায় নাম পাল্টে এবং ভুয়ো অফিস খুলে প্রতারণার ব্যবসা চালাচ্ছিলেন। বিভিন্ন সময়ে বহু লোকের থেকে ২-৩ লক্ষ করে টাকাও নিয়েছেন কুতুবুদ্দিন।
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলে দূরে বদলি! নির্মলের ঘোষণা ঘিরে বিতর্ক
ধৃতদের জেরায় বলে কুতুবুদ্দিন তাদেরও ঠকিয়েছেন। অপহরণের আগে পর্যন্ত ধৃতেরা জানত যে কুতুবুদ্দিনকে অপহরণ করেছে। তারা পরে জানে তাঁর নাম আলাদা। অভিযোগ, বহু মানুষকে প্রতারণা করে কুতুবুদ্দিন প্রায় দেড় কোটি টাকা প্রতারণা করেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…