Special News Special Reports

পর্যটনে ৫ হাজার কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি ফেথ-এর

0
(0)

খবর লাইভ : অতিমারিতে মুখ থুবড়ে পড়েছিল পর্যটন। কিন্তু সংক্রমণের দাপট ফিকে হতেই ফের বাড়তে শুরু করেছে চাহিদা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের (বিজিবিএস) আসরে রাজ্যের পর্যটন দফতরের সঙ্গে চুক্তি সই করল এই ক্ষেত্রের সংগঠন, ফেডারেশন অব অ্যাসোসিয়েশন ইন ইন্ডিয়ান টুরিজ়ম অ্যান্ড হসপিটালিটি (ফেথ)। আর তার হাত ধরে এল তিন বছরে ৫০০০ কোটি টাকা লগ্নির প্রতিশ্রুতি। সরকারি মহলের দাবি, পর্যটনে রাজস্থান-কেরলকেও পিছনে ফেলেছে বাংলা। এ দিনের চুক্তিতে উন্নতির পথ আরও চওড়া হল। প্রশাসনিক কর্তাদের বক্তব্য, ‘‘এটি ঐতিহাসিক ঘটনা। দেশে এই প্রথম কোনও রাজ্যের সঙ্গে চুক্তি করল ফেথ।’’

আরও পড়ুন- জম্মুর সেনা ছাউনির কাছে জঙ্গি হানায় নিহত এক সিআইএসএফ

পর্যটন দফতরের প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর সঙ্গে সমঝোতাপত্র সই করেন ফেথ-এর চেয়ারম্যান নকুল আনন্দ। সংগঠনটির আওতায় সর্বভারতীয় স্তরে ১০টি সংস্থা যুক্ত। যারা পর্যটন সংক্রান্ত যাবতীয় পরিষেবা দেয়।
তাদের কর্ণধার জানান, রাজ্যের মোট আভ্যন্তরীণ উৎপাদনে পর্যটনের ভাগ প্রায় ১২%। কর্মসংস্থানেরও বিপুল সম্ভাবনা। তাই ‘ভিশন-২০৩৫’ কর্মসূচি স্থির করে কাজ হবে বাংলায়। তাদের লক্ষ্য, আন্তর্জাতিক এবং দেশের অন্তত ৩০-৫০ লক্ষ পর্যটককে প্রতি বছর এ রাজ্যে টেনে আনা। জোর পাবে গ্রামীণ পর্যটনও।

রাজ্য সরকারের দাবি, সম্প্রতি একাধিক পর্যটন-সহায়ক নীতি কার্যকর হয়েছে এখানে। সংস্থাগুলিকে সহায়তা এবং প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি, করোনাকালে ক্ষতিগ্রস্ত পরিকাঠামোগুলি সংস্কারের কাজেও নামা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *