খবর লাইভ : দীর্ঘদিন বামফ্রন্টের দখলে থাকা সিঙ্গুর ব্লকের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড এ অনাস্থা এনেও পরাজিত হল তৃনমুল। সমবায়ের পরিচালন সমিতি নিজেদের দখলে রাখতে সমর্থ হল বামফ্রন্ট।
১৯৬৩ সালে তৈরি হয়েছিল এই সমবায় সমিতি। জন্ম লগ্ন থেকে এই সমবায় বামেদের দখলে। শাসক দল তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় আসার পর তিনবার এই সমবায় সমিতিতে ভোটাভুটি হয়েছিল। শেষ নির্বাচনের ফল অনুযায়ী, সমবায় সমিতির ১৫টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে ও বামেদের দখলে ছিল ৩২টি আসন।
বামেদের হাত থেকে সমবায় সমিতি নিজেদের দখলে নিতে গিয়ে ভোটাভুটিতে হেরে কার্যত মুখ পুড়ল স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷ সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টর দেবাশিস মুখোপাধ্যায় বলেন, ‘বামেরা যে দুর্নীতিগ্রস্ত নয় এবং সমিিতর গ্রাহকদের অর্থ তছরূপ করে না, এই ফলে সেটাই প্রমাণিত হল৷’ ভোটাভুটি উপলক্ষে এ দিন কড়া পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…