অ্যামওয়ের ৭৫৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

খবর লাইভ : প্রসাধন এবং ত্বক পরিচর্যা পণ্যের কারবারি ‘অ্যামওয়ে ইন্ডিয়া’র ৭৫৭ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার ইডির তরফে জানানো হয়েছে যে, অর্থ তছরুপ বিরোধী আইনের আওতায় ওই সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

অ্যামওয়ের বিরুদ্ধে বিপণন কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ তোলে ইডি। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, অন্য সংস্থাগুলির একই ধরনের পণ্যের তুলনায় অ্যামওয়ের পণ্যের দাম অনেক বেশি।

ইডি এক বিবৃতিতে জানিয়েছে যে, অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের তামিলনাড়ুর ডিন্ডিগুল জেলায় জমি এবং কারখানা, যন্ত্রপাতি, যানবাহন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট নিয়ে এই ৭৫৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত করার পর ওই সম্পত্তি হস্তান্তর করা যাবে না বলেও ইডির কর্মকর্তারা জানিয়েছেন।বাজেয়াপ্ত করা ৭৫৭ কোটি টাকার সম্পত্তির মধ্যে ৪১১.৮৩ কোটি টাকা মূল্যের সম্পত্তি এবং সংস্থার নামে থাকা ৩৬টি অ্যাকাউন্টে রাখা ৩৪৫.৯৪ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago