খবর লাইভ : জয় পেয়েছেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু এই উপনির্বাচনেই বালিগঞ্জের অন্তর্গত দু’টি ওয়ার্ডে পরাজিত হতে হয়েছে সিপিএমের কাছে। কেন এমন ফল? ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই এ জাতীয় প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার ভোট গণনা শেষে দেখা যায়, কলকাতা পুরসভার ৬৫ নম্বর ওয়ার্ডে ৯১৮ ভোটে এগিয়ে ছিলেন সিপিএম প্রার্থী সায়রা হালিম। শুধু তাই নয়, পাশের ৬৪ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী এগিয়েছিলেন ২২৪ ভোটে। অথচ বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত এই দু’টি ওয়ার্ডেই গত বছর ডিসেম্বর মাসের পুরভোটে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থীরা। ৬৪ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছিলেন তৃণমূলের শাম্মি জাহান ও ৬৫ নম্বর ওয়ার্ডে জয়ী হন নিবেদিতা শর্মা। কিন্তু মাত্র কয়েক মাসের ব্যবধানে এমন উলটপুরাণের ঘটনায় চিন্তায় দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল নেতৃত্ব।
এমন ফলাফল প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, ওই দু’টি ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। আর এই সময়ে রমজান মাস চলছে। সঙ্গে গরমের কারণে কাহিল সেই সব মানুষজন ভোট দিতে যাননি। তাই ওই দুই ওয়ার্ডে তৃণমূল প্রার্থী পিছিয়ে পড়েছিলেন। তবে তৃণমূল নেতৃত্ব এ বিষয়ে পর্যালোচনা করে দেখতে চাইছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…