খবর লাইভ : দার্জিলিংয়ের হেরিটেজ কাঞ্চনভিউ চা বাগানের জট কাটাতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করে চিঠি (Tea Garden Issue)! চিঠি পাঠালেন অনশনরত হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ড। চিঠিতে এই চা বাগানের লিজ বাতিলের দাবি তুলেছেন তিনি (Darjeeling News)। তাঁর দাবি, চা বাগানের জমি অধিগ্রহণ করুক রাজ্য এবং সেখানে সরকারী অফিস, হাসপাতাল, মার্কেট কমপ্লেক্স গড়ে তুলুক রাজ্য। সেইসঙ্গে কিছু বাড়িও। এতে এলাকার আর্থিক উন্নয়ন হবে। তাঁর চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন হামরো পার্টির প্রধান (Ajay Edward) ।
এডওয়ার্ডের (Ajay Edward) দাবি, মালিকপক্ষ বাগান চালাতে আগ্রহী নয়। এই বাগানে টি ট্যুরিজম গড়তে চায় মালিক (Darjeeling News)। অথচ রাজ্যের টি ট্যুরিজম করার ক্ষেত্রে যে আইন আছে তা মানছেন না মালিকপক্ষ। তাই বাগানের জমি অধিগ্রহণ করুক রাজ্য। সেইসঙ্গে তিনি (Ajay Edward) জানান, অনশন প্রত্যাহার করা হবে না। ২০ এপ্রিল পর্যন্ত অনশন চলবে। ওইদিনের বৈঠক ফলপ্রসূ না হলে পরবর্তী পদক্ষেপ স্থির করা হবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…