খবর লাইভ : এবার কেন্দ্রীয় সরকারের উপরে চাপ বাড়াতে রাজধানী দিল্লির বুকে বিক্ষোভ শুরু করলেন ইউক্রেন ফেরৎ ভারতীয় পড়ুয়ারা। আজ নয়াদিল্লির যন্তর মন্তর চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। ১৮টি রাজ্যের ৫০০ জন পড়ুয়া এবং তাদের অভিভাবক অংশ নেন এই বিক্ষোভে (Ukraine Medical Students From India)।
অভিভাবকদের দাবি, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বাধ্য হয়ে নিজেদের পড়াশোনা শেষ না করেই দেশে ফিরেছেন ভারতীয় পড়ুয়ারা। এই অবস্থায় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত (Ukraine Medical Students From India)। ইউক্রেনে মেডিকেল পড়তে যাওয়া ভারতীয় পড়ুয়াদের অভিভাবকদের সংগঠনের তরফে দাবি করা হয়েছে এই অবস্থায় পড়ুয়াদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এগিয়ে আসতে হবে কেন্দ্রীয় সরকারকেই।




