খবর লাইভ : প্রকাশ্যে এল ব্রুকলিন সাবওয়ে স্টেশনে এক আততায়ীর এলোপাথাড়ি গুলি চালানোর সময়ের ভিডিয়ো। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, ধোঁয়ায় সাবওয়ে স্টেশন ঢেকে গিয়েছে। তার মধ্যেই প্রাণ বাঁচাতে ছুটছেন মেট্রো থেকে বেরনো যাত্রীরা।
এই ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, আতঙ্কিত যাত্রীরা হুড়মুড়িয়ে বার হয়ে মেট্রোর কামরা খালি করছেন। কামরা থেকে বেরিয়ে যাত্রীদের কয়েক জনকে প্ল্যাটফর্মের মেঝেতে পড়ে থাকতেও দেখা যায়।
আরও পড়ুন- অনুব্রতের বুক ও ফুসফুসের সঙ্গে অণ্ডকোষে সংক্রমণ, চলছে চিকিৎসা
স্থানীয় প্রশাসন জানিয়েছে যে, ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু না ফাটা বোমা উদ্ধার করেছে।মঙ্গলবার সকালে ব্রুকলিনের সাবওয়ে স্টেশনে আচমকা শোনা যায় বিকট শব্দ। ব্রুকলিনের সানসেট পার্কের অনতিদূরের স্টেশনে যাত্রীদের উপর এলোপাথাড়ি গুলি চালায় আততায়ী। শোনা যায় আমজনতার আর্ত চিৎকারও। এই আততায়ী হামলায় অন্তত ১৭ জন সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…