খবর লাইভ : একাধিক সমস্যা নিয়ে আপাতত এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। মঙ্গলবার তাঁর জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা বৈঠক করেন। হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতের অণ্ডকোষে সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে চিকিৎসা শুরু করেছে মেডিক্যাল বোর্ড।হৃদযন্ত্রের সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিন কয়েক আগে উডবার্ন ওয়ার্ডে ভর্তি হন অনুব্রত। আপতত সাত সদস্যের মেডিক্যাল দলের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। তাঁর শারীরিক পরিস্থিতি দেখতে একাধিক রক্ত পরীক্ষা ছাড়াও বুকের স্ক্যান করে দেখেন চিকিৎসকেরা। ফুসফুসের স্বাস্থ্যও ক্ষতিয়ে দেখা হয়। আপতত উডবার্নেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
হাসপাতালে ভর্তির পর অক্সিজেন সাপোর্টে রাখা হয় অনুব্রতকে। প্রয়োজন হলে মাঝেমধ্যেই দেওয়া হচ্ছে অক্সিজেন।
এর আগে অনুব্রতের শারীরিক পরিস্থিতি জানতে চেয়ে হাসপাতালে চিঠি দেয় সিবিআই। হাসপাতালের তরফ থেকেও অনুব্রতর শারীরিক পরিস্থিতি-সহ নথি পাঠান হাসপাতাল কর্তৃপক্ষ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…