প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করে ত্বকে উজ্জ্বলতা ফিরছে না? জানেন কারণ

খবর লাইভ  : আমাদের ত্বকের কিছু কোষের মৃত্যু হয় প্রতিদিন — প্রকৃতির স্বাভাবিক নিয়মেই। এই যে আমরা মুখে জলের ঝাপটা দিই, স্নানের আগে তেল মালিশের পরামর্শ দেওয়া হয় — সব কিছুরি উদ্দেশ্য একটাই — মৃত কোষের স্তর সরিয়ে ত্বকের নিজস্ব উজ্জ্বলতা বের করে আনা। আগেকার দিনে মা-ঠাকুমারা স্নানের আগে দুধের সর-ময়দা, কমলালেবুর শুকনো খোসাবাটা দিয়ে রূপটান বানিয়ে গোটা গায়ে ঘষে ঘষে লাগাতেন — তারও উদ্দেশ্য ছিল মৃত কোষের পরত সরিয়ে ত্বকের স্বাভাবিক জেল্লা ফেরানো। এগুলির প্রত্যেকটিই কাজ করে স্ক্রাব হিসেবে।

মনে রাখবেন যে, ত্বকের নিজেকে পরিষ্কার করে নেওয়ার নিজস্ব পদ্ধতি আছে, খুব বেশি ঘষাঘষি ছাড়াও তার স্বাস্থ্য ভালো থাকবে। হ্যাঁ, নিয়মিত স্ক্রাব করলে ত্বকে রক্ত চলাচল ভালো হয়, উজ্জ্বলতা বাড়ে। কিন্তু মুখের ত্বক যেহেতু খুব কোমল, তাই স্ক্রাব বাছাইয়ের ব্যাপারেও সাবধানতা অবলম্বন করতে হবে। অনেকেই নুন বা চিনি আর মধুর মিশ্রণ মুখে ঘষে নেন স্ক্রাব হিসেবে। সঙ্গে মেশান লেবুর রস। মনে রাখবেন, ত্বকের প্রকৃতি যা-ই হোক না কেন করকরে নুন অথবা চিনিতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। ত্বক লাল হয়ে যেতে পারে, কিছু অংশে শুকনো প্যাচ তৈরির আশঙ্কাও থাকে। বিশেষ করে যাঁদের ত্বক স্পর্শকাতর, তাঁদের ত্বকে বেশি সমস্যা দেখা দেয়। তার চেয়ে দুধ-ময়দার রূপটান লাগান। কোমল এই প্যাক অনেক বেশি কাজে দেবে।

একান্তই যদি ঘরোয়া সমাধানের উপর ভরসা রাখতেই হয়, তা হলে খুব নরম, পুরোনো কাপড়ের টুকরো নিন। তার উপর কয়েক ফোঁটা এক্সট্রা ভার্জিন নারকেল বা অলিভ তেল ঢালুন। তার পর সেই কাপড়টা খুব আলতো করে গোটা মুখে চক্রাকারে ঘোরাতে থাকুন। সপ্তাহে দু’বার এমনটা করলেই ঝকঝকে সুন্দর ত্বক পাবেন।

চিনি বা নুনের স্ক্রাব কিন্তু গোটা শরীর পরিষ্কার করার ক্ষেত্রে দারুণ কাজে দেয়। তেল, মধু আর চিনি বা নুন মিশিয়ে নিন। তার মধ্যে লেবুর রস আর পছন্দের কোনও এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। তার পর স্নানের আগে এই মিশ্রণ গোটা শরীরে লাগিয়ে নিন। কনুই, হাঁটুর কাছে ভালো করে রগড়ে নেবেন। তা হলে কালো দাগ থাকবে না।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago