এই নিয়ে চতুর্থ বার, SSC মামলায় হাইকোর্টে সরে দাঁড়াল আরও এক ডিভিশন বেঞ্চ !

খবর লাইভ  : স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) মামলা আবারও ফিরিয়ে দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। এই নিয়ে চারটি ডিভিশন বেঞ্চ ফিরিয়ে দিল মামলাটি। তবে এ বার কিছুটা ভর্ৎসনার সুরেই ডিভিশন বেঞ্চ আইজীবীদের বলেছেন, ‘‘নিয়ম মেনে কাজ করুন।’’এই মামলায় ফের অব্যাহতি বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের। আবেদনকারীরা ফিরে যাচ্ছেন প্রধান বিচারপতির এজলাসে। আবার নতুন বেঞ্চ গঠনের তোড়জোড়।

আরও পড়ুন- ইডি অফিসারদের তলব করতে পারবে না রাজ্য পুলিশ, স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্টের
সোমবার বিকেলেই SSC নিয়োগ সংক্রান্ত ১৩ আপিল মামলা বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চে শুনানির জন্য নির্দিষ্ট করেছিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি। কিন্তু এদিন সকালেই জানা যায়, বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ মামলা থেকে সরে দাঁড়িয়েছেন। এ নিয়ে চতুর্থ ডিভিশন বেঞ্চ এসএসসি আপিল মামলা থেকে সরে দাঁড়াল। এক্ষেত্রেও অবশ্য ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি বাগচি ডিভিশন বেঞ্চ।

এসএসসি গ্রুপ ডি, গ্রুপ সি, এসএসসি নবম-দশম শ্রেনীর শিক্ষক নিয়োগে অনিয়ম এবং সেই প্রেক্ষাপটে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে করা ১৩ মামলা থেকে প্রথমে সরে দাঁড়িয়েছিলেন বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চ। গত সপ্তাহেই ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে সরব হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এমনকী প্রশাসনিক নির্দেশও দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। দেশের প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান।

এসএসসি সংক্রান্ত দুর্নীতি মামলায় রাজ্য গঠিত শিক্ষক এবং কর্মী নিয়োগের উপদেষ্টা কমিটির সদস্যদের দিকেই অভিযোগের আঙুল উঠেছিল। গত শুক্রবার কমিটির চার সদস্যকে সিবিআইয়ের মুখোমুখি হতে বলেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করেছিলেন উপদেষ্টা কমিটির সদস্যরা। কিন্তু তিনটি ডিভিশন বেঞ্চই ওই মামলা ফিরিয়ে দেয়। মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিভাস পট্টনায়কের ডিভিশন বেঞ্চে উঠেছিল মামলাটি। কিন্তু এই বেঞ্চও জানিয়ে দেয়, মামলাটি শুনতে তারা আগ্রহী নয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago