জাতীয় বার্ধক্য ভাতার কয়েক কোটি টাকা আত্মসাৎ, তৃণমূল কাউন্সিলর সুমন সিং এর বিরুদ্ধে চার্জশিট কলকাতা পুলিশের

খবর লাইভ  :  জাতীয় বার্ধক্য ভাতার কয়েক কোটি  টাকা তুলে আত্মসাৎ করার অভিযোগ উঠল কলকাতা পুরসভার 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং এর বিরুদ্ধে । একাধিক অভিযোগ পাওয়ার পরেই চাপে পড়ে তদন্তে নামে কলকাতা পুলিশ। শেষপর্যন্ত চার্জশিট দাখিল করলো কলকাতা পুলিশ(চিৎপুর থানা) ।

মৃত ব্যক্তিদের নামে টাকা তুলে আত্মসাৎ করার এই ঘটনার নিন্দায় সরব বঙ্গ বিজেপি। অভিযোগকারী সুনীল রাই জানিয়েছেন, 1995 সাল থেকে সুমন সিং কাউন্সিলর। আগে কংগ্রেসের ছিলেন এখন দলবদল করে তৃণমূলে। ইন্দিরা গান্ধী ওল্ড এজ ন্যাশনাল স্কিমের এই টাকা । এই পেনশনের অর্ধেক টাকা কেন্দ্রীয় সরকার এবং অর্ধেক টাকা রাজ্য সরকার দেয় । এই স্কিমে 400 টাকা কাউন্সিলর অফিস থেকে গত 15 বছর ধরে দেওয়া হচ্ছে। এই টাকা নগদে দেওয়া হতো । আমি কলকাতা কর্পোরেশনে আরটিআই করি এবং জানতে চাই যে 6 নম্বর ওয়ার্ডে কতজন এই স্কিমের আওতায় টাকা পাচ্ছেন। সেখানে 240 জনের নাম পাঠানো হয়, তার মধ্যে 85 জনই ভুয়ো। কারণ, এদের কেউ মূল আবার কোনও নামের কোনও অস্তিত্বই নেই। এবং যারা টাকা পেয়েছেন তাদের কারও স্বাক্ষর নেই সবারই টিপসই দেওয়া। এরপরে এই বিষয়টি নিয়ে মামলা করি।
তিনি আরও জানান, সুমন সিং এর বিরুদ্ধে এফআইআর হয়।হাইকোর্টে পুলিশ জানায় যে, তারা তদন্ত করে দেখছে যে কেন 144 টি ওয়ার্ডের অন্য জায়গা থেকে এরকম অভিযোগ কেন আসছে না। যদিও হাইকোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কেন এই টাকা নগদে দেওয়া হচ্ছে । কারণ, টাকা ব্যাংকের একাউন্টে জমা হওয়ার কথা। পুরোপুরি বেআইনিভাবে এই টাকা দেওয়া বন্ধের নির্দেশ দেন আদালত।
সুমন সিং জামিন পেল হাইকোর্ট এই বিষয়ে সিট গঠনের নির্দেশ দেয় আদালতের নির্দেশ মেনে 2013 সালে সিট গঠন করা হয় কিন্তু কাজের কাজ কিছুই হয়নি 2015 সালে ফের আমি জনস্বার্থ মামলা করি তখন পুলিশ হাইকোর্টে জানায় যে কর্পোরেশন আমাদের অনুমতি দিচ্ছে না চার্জশিট জমা দেওয়ার। 2016 সালে ফের পুলিশ আদালতে জানায় যে কর্পোরেশন এখনো তাদের চার্জশিট জমা দেওয়ার অনুমতি দেয়নি কোভিড পিরিয়ডের সময় 22 মার্চ সেই পুলিশই কিন্তু আদালতে জানায় সুমন সিংয়ের বিরুদ্ধে প্রচুর অভিযোগ তারা পেয়েছেন এবং সুমন সিংয়ের বিরুদ্ধে যত দ্রুত সম্ভব চার্জশিট দাখিল করা হবে। শুধু সুমন সিং নয় সেই চার্জশিটে নাম আছে দিলীপ সিং এর, যিনি এর আগে এই জালিয়াতি কাণ্ডের জন্য গ্রেফতার হয়েছিলেন বলে অভিযোগ।
এইভাবে কেন্দ্রের টাকা আত্মসাতের বিরুদ্ধে জোরদার আন্দোলনে নামতে চলেছে বঙ্গ বিজেপি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago