খবর লাইভ : মাঝ আকাশে উড়ে যাওয়া একের পর এক বিমান থেকে আসতে শুরু করল অভিযোগ। কোনওটি মাটি থেকে প্রায় ৩৬ হাজার ফুট উপরে। কোনওটি প্রায় ৩৮ হাজার ফুট উপরে। প্রতিটি বিমানের পাইলটেরই অভিযোগ, আকাশের ওই উচ্চতায় তাঁরা আগুনের গোলা দেখতে পাচ্ছেন। কেউ জানিয়েছেন, প্রচণ্ড আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যাচ্ছে।
আরও পড়ুন- Today Horoscope: আজ কেমন যাবে
শনিবার সন্ধ্যায় একের পর এক বিমান থেকে এই অভিযোগ পেয়ে নড়েচড়ে বসল কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। কী দেখে এমন অভিযোগ? প্রথমে একেবারেই অন্ধকারে ছিলেন এটিসি কর্তারা। তাঁদের দাবি, একটি বিমান থেকে এমন অভিযোগ এলে না হয় ভাবা যেত, যে পাইলট কোনও কারণে ভুল দেখেছেন। আকাশে ওই উচ্চতায় মাঝে মাঝে নাকি এমন চোখের ভুল হয়।
কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, প্রথম খবরটা আসে সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা নাগাদ। কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে ইন্ডিগোর পাইলট ৩৮ হাজার ফুট থেকে জিজ্ঞাসা করেন, “সামনে কি অনেক ট্রাফিক (বিমান)? আমি সামনে খুব আলো দেখতে পাচ্ছি।”
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এর পর একের পর এক বিমান থেকে প্রায় একই ধরনের অভিযোগ আসতে শুরু করে। বিমানচালকদের মধ্যে কেউ বলেন, আলোর ঝলকানিতে চোখ তাঁর ধাঁধিয়ে যাচ্ছে। কেউ আবার বলেন, আগুনের গোলা দেখতে পাচ্ছি।
ভুবনেশ্বর থেকে দিল্লি, কলকাতা মুম্বই, কলকাতা থেকে দিল্লি– প্রায় সবক’টি রুট থেকেই হয় আগুনের গোলা, নয় আলোর ঝলকানির অভিযোগ আসে বলে বিমানবন্দর সূত্রের খবর।
এটিসি সূত্রে জানা যায়, পশ্চিম আকাশে উল্কাপাতের কারণেই সব মিলিয়ে মোট ১১টি বিমানের পাইলট এই অভিযোগ করেছেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…