খবর লাইভ : শুক্রবার নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের মুখোমুখি হয়ে পরীক্ষাভীতি মোকাবিলার দাওয়াই বাতলালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে আয়োজিত ‘পরীক্ষা পে চর্চা ২০২২’ আলোচনা কর্মসূচিতে যোগদানের জন্য অনলাইনে নাম নথিভুক্ত করিয়েছিলেন দেশের প্রায় ১২ লক্ষ স্কুল পড়ুয়া, শিক্ষক এবং অভিভাবক। কারণ , আগামী ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে বোর্ড পরীক্ষা।
আরও পড়ুন- মাছের ভেড়ি দখলের লড়াই নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, বোমাবাজিতে উত্তপ্ত শাসন
পড়ুয়াদের পরীক্ষার ভীতি কাটাতে তাঁর প্রথম পরামর্শ, ‘‘আমরা পরীক্ষার সময় উৎসব উপভোগ করতে পারি না, কিন্তু পরীক্ষাকে উৎসবে পরিণত করলে আমরা তা উপভোগ করতে পারি। তাই পরীক্ষা দিতে হবে উৎসবের মেজাজে।’’
প্রধানমন্ত্রীর বার্তা, ‘‘সিলেবাসের কতটা বাকি রয়ে গেলে, সেটা ভেবে মানসিক চাপ বাড়াবেন না। যতটা শেষ করতে পেরেছেন, সে টুকুর উপরেই আস্থা রাখুন।’’
পড়ুয়াদের নানা প্রশ্নেরও জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। কখনও তার উপদেশ, ‘‘পরীক্ষা নিয়ে বেশি চিন্তা করলে মনে আতঙ্ক দানা বাঁধবে।’’ কখনও পরীক্ষায় সাফল্যের ঠিকানা খুঁজে পেতে পড়ুয়াদের উদ্দেশে বলেছেন, ‘‘প্রস্তুতি ঠিক মতো না হলেই মনে ভয় চেপে বসে। তাই যদি ঠিক ভাবে প্রস্তুতি নেওয়া যায়, পরীক্ষা ভাল হবেই।’’পরীক্ষার্থীদের আশ্বস্ত করে মোদী বলেন, ‘‘অনলাইন আর অফলাইন পড়াশোনায় কোনও ফারাক নেই। অনলাইনে পড়াশোনার সময় মনটাকে একটু স্থির করতে হবে।’’
আগামী দিনে দেশের স্বার্থের কথা ভেবেই জাতীয় শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে বলে শুক্রবার এই ভাষণে মন্তব্য করেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi On Pariksha Pe Charcha)। তিনি বলেন, “জাতীয় শিক্ষা নীতিতে লাভবান হবে দেশ। ভারতকে নতুন দিশা দেখাবে জাতীয় শিক্ষা নীতি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…