খবর লাইভ : দীর্ঘদিন ধরেই তদন্ত চলছে আইকোর মামলা নিয়ে এবং এই মামলায় অভিযুক্ত হয়েছেন সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। মামলায় তদন্ত চালাচ্ছিল ইডি। আইকোর তদন্তে উঠে এসেছে, সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে এবং তাঁর কোম্পানির মাধ্যমে বিপুল অংকের দুর্নীতি করেছেন। আর আর সেই তদন্তের পরিপ্রেক্ষিতে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সাংবাদিক সুমন চট্টপাধ্যায় ও তাঁর পরিবারের অন্তত পাঁচ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।
আরও পড়ুন- রাশিয়ার জ্বালানি ডিপোতে বিমান হামলা ইউক্রেনের
এই সম্পত্তির তালিকায় রয়েছে প্রাক্তন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট, শহর কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের একাধিক ফ্ল্যাট। একই সাথে একাধিক ধারায় প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য সিবিআই এফআইআর দায়ের করেছে আইকোর গ্রুপের বিরুদ্ধেও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই নির্দেশের ফলে কার্যত বিপাকে প্রাক্তন সাংবাদিক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…