একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে এসএসসির উপদেষ্টা

খবর লাইভ : গ্রুপ ডি মামলায় এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্‌হাকে কড়া কথা শোনাল কলকাতা হাই কোর্ট। বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, গ্ৰুপ-ডি কর্মীর বেতন বন্ধের নির্দেশ। নানা স্কুলে কর্মরত ওই কর্মীরা স্কুলেও ঢুকতে পারবেন না। নির্দেশ যাতে মানা হয় তা নিশ্চিত করবেন জেলা স্কুল পরিদর্শক। পাশাপাশি আদালত জানিয়ে দিয়েছে, সিবিআইকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হল। তারা এ বিষয়ে যে কোনও প্রশ্ন করতে পারে।

একক বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করলেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহা। দ্রুত শুনানির আবেদন জানান তিনি। প্রধান বিচারপতির নির্দেশে শুনানি শুনবেন বিচারপতি সৌমেন্দ্র সেনের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- এক লাফে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি বাড়ল ২৫০ টাকা

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম-দশমের শিক্ষক নিয়োগে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। তা নিয়ে বেশকিছু মামলা চলছে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগে বিচারপতি ওই বেনিয়ম নিয়ে সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিলেও বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ তাতে স্থগিতাদেশ দেয়। তা নিয়ে ক্ষুব্ধ বিচারপতি গঙ্গোপাধ্য়ায় প্রশ্ন তোলেন, কেন তার নির্দেশের ডিভিশন বেঞ্চ বারবার স্থগিতাদেশ দিচ্ছে? কার অঙ্গুলিহেলনে স্বাধীনভাবে কাজে বাধার সৃষ্টি করা হচ্ছে? এব্যাপারে তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠিও দিয়েছেন বুধবার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago