খবর লাইভ : ‘ভাইজানের’ আবেদন বাতিল, সলমনের পানভেলের প্রতিবেশীর অভিযোগেই মান্যতা দিল আদালত। কেতন কক্কড় নামে ওই প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন অভিনেতা। আদালতের কাছে তাঁর আবেদন ছিল, পানভেলের খামারবাড়ি নিয়ে খান পরিবারের কারও সম্পর্কে কোনও রকম মন্তব্য করার উপরে নিষেধাজ্ঞা জারি হোক। সম্প্রতি সেই আবেদনই খারিজ করে দিয়েছেন বিচারক।
আরও পড়ুন- উচ্চমাধ্যমিকে পরীক্ষাকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করল সংসদ , নজরদারিতে বিশেষ পর্যবেক্ষক
বিচারক জানান, সলমন খান ও তাঁর পরিবারের বিরুদ্ধে তাঁর পানভেলের প্রতিবেশী যে সমস্ত অভিযোগ এনেছিলেন, তার সাপেক্ষে তথ্য প্রমাণ রয়েছে। কেতন কক্কড় নামে ওই প্রতিবেশীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অভিনেতা। সম্প্রতি সেই আবেদনই খারিজ করে দিয়েছেন অতিরিক্ত সেশনস জজ অনিল লাধার।
সলমনের করা মানহানির মামলায় বলা হয়েছে, পানভেলের ওই প্রতিবেশী ইউটিউবে এক সাক্ষাৎকারে, পোস্ট এবং টুইটে সলমনের নামে ভুয়ো, অপপ্রচারমূলক এবং অসম্মানজনক মন্তব্য করেছেন।
কয়েক মাস আগে কেতন কক্কর নামে এক ব্যক্তি এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে বলেন, সলমনের পানভেলের ফার্মহাউজে প্রকাশ্যে বেআইনি কার্যকলাপ ঘটে। এমনকী, কেতনের কথায়, সলমন নাকি এই ফার্মহাউজ থেকে শিশুপাচার করেন। শুধু তাই নয়, কেতনের অভিযোগ এই ফার্মহাউজে নাকি বহু বলিউড অভিনেতাদের মৃতদেহ পোঁতা রয়েছে!
ঘটনার সূত্রপাত ১৯৯৬ সালে । সলমনের পানভেলের খামারবাড়ির পাশে একটি জমি কিনেছিলেন কেতন। ২০১৪ সালে অবসর গ্রহণের পর কেতন চেষ্টা করেও ওই জমিতে বসবাস শুরু করতে পারেননি। অবৈধতার অভিযোগে প্রশাসন ওই জমি কেনার প্রক্রিয়াই বাতিল করে।
অভিনেতার আইনজীবীর অভিযোগ, এর পরেই কেতন দাবি করেন সলমন ও তাঁর পরিবারের প্রভাবেই তাঁর জমি কেনার প্রক্রিয়া বেআইনি বলে ঘোষিত হয়। এবং সলমন ওই জমি বেদখল করে রয়েছেন। এর পরেই নেটমাধ্যমে বিভিন্ন পোস্টে, ভিডিয়োয়, ইউটিউব সাক্ষাৎকারে কেতন নাকি সলমন ও খান পরিবারের সম্পর্কে নানা ধরনের মিথ্যে অভিযোগও আনেন।
কেতন দাবি করেছিলেন, সলমন ও তাঁর পরিবার বন আইন, মাথেরান ইকো সেনসিটিভ নোটিফিকেশন লঙ্ঘন করেছেন। এর সপক্ষে তিনি বন দফতরকে দেওয়া চিঠি এবং বন দফতরের তরফে খান পরিবারকে জারি করা শোকজ নোটিস প্রমাণ হিসেবে পেশ করেছেন পোস্ট ও ভিডিয়োয়। সেই সমস্ত ভিডিয়ো, টুইট ও সাক্ষাৎকার খতিয়ে দেখে আদালতের বক্তব্য, কেতন তাতে সলমন ও খান পরিবারের সম্পত্তি নিয়ে নানা ধরনের তথ্য জানিয়েছেন। তা মানহানির পর্যায়ে পড়ে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…