খবর লাইভ : কোথায় চলেছি আমরা। কোন অতল তলে হারিয়ে যেতে বসেছে এই সমাজ! ভাবতে পারেন, মেয়ের উপর যৌন নির্যাতন চালাতেন সৎবাবা। যার নিট ফল, মা এবং মেয়ে গলা টিপে খুন করলেন তাঁকে। ঘটনাটিকে যদিও প্রথমে তাঁরা অস্বাভাবিক মৃত্যু হিসেবে সাজাতে চেয়েছিলেন। কিন্তু পরে পুলিশের জেরার মুখে দু’জনেই নিজেদের অপরাধ স্বীকার করে নেন।
আরও পড়ুন- গোর্খাল্যান্ড নিয়ে ফের ‘অন্য’ সুর বিমলের! কী বলছেন?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুখোমুখি জেরায় খুনের কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে অপরাধের কথা স্বীকার করেননি মা ও মেয়ে। যদিও গ্রেফতার করা হয়েছে তাঁদের।
জানা গিয়েছে, হাওড়ার ডোমজুড়ের এই ঘটনায় নিহত ব্যক্তির নাম শেখ সালাম। সালামের বয়স ৫৫। ডোমজুড় পুলিশ জানিয়েছে, সালামকে খুনের কথা স্বীকার করেছেন তাঁর দ্বিতীয় পক্ষের স্ত্রী সুলতানা বেগম এবং তাঁর নাবালিকা সৎ মেয়ে। পুলিশ দু’জনকেই ডোমজুড় থানায় আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে। পরে দু’জনেই খুনের কথা স্বীকার করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত দু’মাস ধরে সৎ মেয়ের উপর যৌন নির্যাতন চালাচ্ছিলেন ওই ব্যক্তি। নিজের মেয়ের উপর সেই অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়েই স্বামীকে খুন করার সিদ্ধান্ত নেন ওই মহিলা। পরিকল্পনায় সঙ্গী করেন তাঁর অত্যাচারিত কন্যাকেও। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। যদিও স্থানীয়রা জানিয়েছেন , এই ঘটনার কথা তারা ঘুনাক্ষরেও জানতে পারেন নি। কিন্তু অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকায়, শেষপর্যন্ত বাধ্য হয়ে মেয়েটি প্রতিবেশী এক মহিলাকে তার করুণ কাহিনী জানায়। তারপরে সেই কাহিনী মুখে মুখে ফিরতে থাকে পাড়া-প্রতিবেশীদের কাছে। তারাই পুলিশে খবর দেন। ঘটনা প্রকাশ্যে আসে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…