APP : ক্ষমতায় এসেই চমক আপ সরকারের, এরাজ্যের মতো পাঞ্জাবেও ‘দুয়ারে রেশন’

খবর লাইভ : এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আগেই ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রীর দেখানো সেই পথেই হাঁটল এবার পাঞ্জাবে নতুন আপ সরকার। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ঘোষণা করলেন, এবার থেকে আর কাজ কামাই করে লাইনে দাঁড়াতে হবে না। পাঞ্জাববাসীর ঘরে ঘরেই পৌঁছে যাবে রেশন। তবে যাঁদের লাইনে দাঁড়িয়ে রেশন নিতে অসুবিধা নেই, তাঁরা আগের মতোই দোকানে যেতে পারেন।

আরও পড়ুন- Madhyapradesh: মাছ কাটার বঁটি দিয়ে কন্যার ধর্ষকের মুণ্ডু কেটে নদীতে ফেলে দিল বাবা!

একটি ভিডিও বার্তায় ভগবন্ত মান জানিয়েছেন, ‘‌রেশন প্রকল্পের আওতায় আপ সরকার সিদ্ধান্ত নিয়েছে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে। এই প্রকল্পেই এবার ভালো মানের খাবার গ্রাহকদের দরজায় চলে যাবে। কাউকে লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলতে হবে না। কাজ কামাই করতে হবে না। আমাদের অফিসাররা ফোন করবেন। গ্রাহকদের সুবিধামতো ঘরে চলে যাবে রেশন।’‌ তবে তিনি জানিয়েছেন, এই পরিষেবা বাধ্যতামূলক নয়। কারও বাড়ির কাছে রেশন দোকান থাকলে, বা কেউ নিজে গিয়ে নিয়ে আসতে চাইলে সমস্যা নেই।

কেন্দ্রে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় পাঞ্জাবে ছিল আটা–ডাল প্রকল্প। প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর নাম বদলে রাখেন স্মার্ট রেশন কার্ড স্কিম। ডাল দেওয়ার কথা ঘোষণা করা হলেও অনুদানের অভাবে তা বন্ধ করা হয়। প্রথমে আটাই দেওয়া হতো পাঞ্জাববাসীকে। কিন্তু তার গুণমান খারাপ হওয়ায় অভিযোগ উঠতে থাকে। তখন আটা বন্ধ করে গম দেওয়া হতে থাকে। এই প্রকল্পে পাঞ্জাব সরকার প্রতি মাসে উপভোক্তাকে ২ টাকা কেজি দরে ৫ কেজি গম দেয়।

পাঞ্জাবে এখন ৪৩ লক্ষ পরিবারের দেড় কোটি সদস্য এই সুবিধা পান।  ২০১৩ সালের কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী দারিদ্র‌্যসীমা বা বিপিএল তালিকাভুক্ত পরিবারেরই এই খাবার পাওয়ার কথা। কিন্তু পাঞ্জাব সরকার দারিদ্র‌্যসীমার ঊর্ধ্বসীমা বাড়িয়েছে। তাদের রাজ্যের নিয়মে, কারও বার্ষিক আয় ৩০ হাজার টাকার কম হলে তিনি মাসে মাসে এই সুবিধা পেয়ে থাকেন।

ফেব্রুয়ারিতে বিধানসভা ভোটে মাধ্যমে নতুন সরকারকে নির্বাচিত করেছেন পাঞ্জাববাসী। সেসময় আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ভগবন্ত মান নির্বাচনী প্রতিশ্রুতিতে এই দুয়ারে রেশনের কথা বলেছিলেন। ঘোষণা করেছিলেন, একবার তাঁকে ক্ষমতায় আনলে বাড়ির দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়া হয়নি। ব্যাপক সাড়া পড়েছিল তাতে। মানের প্রতিশ্রুতিতে ভরসা রেখে তাঁকেই মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেন পাঞ্জাববাসী।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago