খবর লাইভ : গত সপ্তাহে রাশিয়া বলেছে, ইউক্রেনে তাদের প্রথম ধাপের অভিযান শেষ হয়েছে। এখন ইউক্রেনের পূর্ব দিকে অভিযান পরিচালনার দিকে মনোযোগী হচ্ছে তারা। ইউক্রেনে অভিযান শুরুর আগেই দোনেত্স্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল রাশিয়া। সম্প্রতি মস্কো জানায়, ইউক্রেন অভিযানে তাদের নতুন লক্ষ্য হবে এই দুই অঞ্চলকে পুরোপুরি মুক্ত করা।
এর মধ্যেই যুদ্ধ পরিস্থিতি নিয়ে সর্বশেষ আলোচনায় ইউক্রেন সেনাবাহিনীর দাবি, কিয়েভে লড়াইরত রুশ সেনাবাহিনীর দুটি দল উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। রুশ সেনাবাহিনী এখন সেই দুটি দলকেই বেলারুশের দিকে সরিয়ে নিচ্ছে।
ইউক্রেনে রুশ অভিযান এক মাস পেরিয়েছে। দেশটির বিভিন্ন শহরে রুশ হামলা অব্যাহত। ইউক্রেনের সেনাবাহিনী দাবি, কিয়েভ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নিতে একরকম বাধ্য হচ্ছে রাশিয়া।
#Russia
#Ukraine
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…