খবর লাইভ : বগটুই-কাণ্ডে উত্তাল হল বিধানসভা। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সে সময় শুরু হয় হাতাহাতি। তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করেন।
রামপুরহাটের বগটুই-কাণ্ডের তদন্তে তৃতীয় দিনে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে পারে সিবিআই। ডাকা হতে পারে মৃতের পরিজন মিহিলাল শেখকে। রবিবার সিবিআই হেফাজতে যাওয়ার সময় ঘটনার অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা আনিরুল হোসেন দাবি করেন তিনি নির্দোষ। বিরোধীদের ষড়যন্ত্র কাজ করছে। তবে কারও নাম তিনি নেননি।
আরও পড়ুন- Strike: দু’দিনের বনধের প্রথম দিনে বাংলা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া
সূত্রের খবর, দু পক্ষের মধ্যে হাতাহাতি, চড়, কিল, ঘুষিও চলতে থাকে। ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। সে সময় শুরু হয় হাতাহাতি। তৃণমূল ও বিজেপি বিধায়করা একে অন্যের সঙ্গে ধাক্কাধাক্কি করেন। এমনকী সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে গিয়েছে বলে খবর। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এমনকি, ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের বিধায়করা। এমনকী বিজেপি বিধায়কদের বিরুদ্ধে বিধানসভায় ভাঙচুরের অভিযোগও উঠেছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…