খবর লাইভ : গত সপ্তাহের ঘা এখনও শুকোয়নি। এরই মধ্যে আজ, সোমবার ফের আগুন লাগল যাদবপুরেই। জ্বলে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির ল্যাবরেটরি।
জানা গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের উল্টোদিকেই ইন্ডিয়ান ইনস্টিটিইট অব কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-র ক্যাম্পাস। সেখানে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ আগুন লেগে যায়। দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন। প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দলও। আগুন বাড়লে আরও সাতটি ইঞ্জিন পাঠানো হয়। মোট ১২টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিতর থেকে সিলিন্ডার ফাটার বিকট শব্দ পাওয়া যাচ্ছে। তবে ভেতরে কেউ আটকে নেই বলেই জানা যাচ্ছে। এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে এই আগুনের জেরে।
ঘটনাস্থলে আসে বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। চারতলার রসায়নের গবেষণাগারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়া ও কর্মীদের মধ্যে। তবে আগুন লাগার সময় ওই গবেষণাগারের ভিতরে কেউ ছিলেন না বলে জানিয়েছে সংস্থার কর্মীরা।
আগুন লাগার পর গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়। ঘটনাস্থলে যান যাদবপুর থানার ওসি এবং স্থানীয় কাউন্সিলর মৌসুমী দাস।এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
আরও পড়ুন- Russia: কিভ থেকে সেনা সরাচ্ছে রাশিয়া, কেন জানেন?
যেহেতু রসায়নের গবেষণাগারে আগুন লেগেছে, তাই ভিতরে প্রচুর দাহ্য রাসায়নিক পদার্থ আছে বলে মনে করা হচ্ছে। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন দমকলের বাহিনীর আধিকারিকরা। তবে দমকলের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…