খবর লাইভ: পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাসের পর এবার দাম বাড়বে ওষুধের (Medicine Price Hike)। এপ্রিল থেকেই বাড়তে পারে দাম। শুক্রবার জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার ওষুধ প্রস্তুতকারীদের পাইকারি মূল্য সূচকে (Wholesale Price Index) বাড়ানোর অনুমতি দিয়েছে।
আরও পড়ুন- Russia-Ukraine War: ইউক্রেনে প্রথম পর্যায়ের সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা রাশিয়ার
আগামী মাস থেকেই ওষুধের দাম ১০ শতাংশের বেশি বাড়ছে। এ ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এপ্রিল মাস থেকেই ন্যাশনাল লিস্ট অব এসেন্সিয়াল মেডিসিনসের তালিকাভুক্ত ৮০০টির বেশি ওষুধের দাম ১০.৭ শতাংশ বাড়ছে। এর ফলে বিপাকে পড়বে আমজনতা। নয়া এই সিদ্ধান্তে প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিনের মতো অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-অ্যানিমিয়া, ভিটামিন সহ বহু অত্যন্ত প্রয়োজনীয় ওষুধের দাম অনেকটাই বেড়ে যাবে।
কাঁচামালের দাম এক ধাক্কায় প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পাওয়ার প্রভাব এবার সরাসরি পড়বে ওষুধের দামের উপরে। জানা গিয়েছে, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ— এই দুই রাজ্যে সব মিলিয়ে চারশোরও বেশি ফার্মাসিউটিক্যাল সংস্থা চিনের অন্তত ১২টি কাঁচামাল সরবরাহকারী সংস্থার উপর নির্ভরশীল।
#Medicine Price
#Hike
#Wholesale Price
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…