খবর লাইভ: স্কুল পোশাকে বিশ্ববাংলা লোগো বিতর্কে ঘুরিয়ে দিল্লির মোদি সরকারকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘ভারত সরকার যেমন নিজের লোগো ব্যবহার করতে পারে, তেমনই পশ্চিমবঙ্গও তা করতে পারে। দিল্লির লোকেরা হলে তো নিজের ছবি লাগিয়ে দিত!’’করোনা টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি কেন থাকবে? এই নিয়ে দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল। এ ছাড়াও বিভিন্ন সময় মোদীর ছবি ব্যবহার নিয়ে বিতর্ক হয়েছে। এ বার ঘুরিয়ে বিশ্ববাংলা লোগো বিতর্কে সেই প্রসঙ্গ তুলে মোদী সরকারকে খোঁচা দিলেন মমতা। বললেন, ‘‘ভারত সরকার যদি নিজের নামে স্ট্যাম্প লাগাতে পারে বাংলার নামে বাংলার সরকার স্ট্যাম্প লাগাতে পারে না? দিল্লির লোকেরা হলে তো নিজের ছবি লাগিয়ে দিত! আমরা সে সব করি না।’’
আরও পড়ুন- Carona Update: গত ২৪ ঘণ্টায় কিন্তু ফের বাড়ল আক্রান্ত ও মৃতের সংখ্যা
কয়েকদিন আগেই সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে বলা হয়, রাজ্যের সমস্ত স্কুলের পোশাকে থাকবে নীল-সাদা বিশ্ববাংলার লোগো। সেই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। বলা হয়, রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলি তৈরি করবে এই পোশাক। সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে এই পোশাক সরবরাহ করা হবে সমগ্র শিক্ষা মিশনের পক্ষ থেকে। এ ছাড়া আগের মতো পড়ুয়ারা স্কুলের ব্যাগ ও জুতো পাবে।
মমতা বলেন, আমরা বাংলার নামটা ভুলি কী করে বলুন তো। সরকারের লোগো থাকবে না? এই লোগোটা আমি তৈরি করেছিলাম। রাজ্য সরকারের বেশিরভাগ লোগো আমার তৈরি করা। আর একটা কথা, বেসরকারি স্কুল ইচ্ছামতো ব্যাজ ব্যবহার করতে পারে, সরকারি স্কুল কেন পারবে না! ভারত সরকার যদি সরকারের স্ট্যাম্প ব্যবহার করতে পারে, তা হলে আমরা কেন ব্যবহার করব না।
#chief Minister
#Mamata Bandopadhyay
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…