খবর লাইভ: ফের নতুন করে ১০ লক্ষ লোককে লকডাউনের আওতায় নিয়ে এল চিনা সরকার। সেখানে নতুন করে করোনা আতঙ্ক (Covid 19) ছড়ানোয় আগে থেকেই কড়াকড়ি শুরু করেছে প্রশাসন। চিনা প্রশাসন সূত্রে খবর, ,এটিই চিনের সবচেয়ে বড় করোনা সংক্রমণ হতে চলেছে। শেষ দু’বছরে সংক্রমণের (Covid 19) এমন চেহারা চিন দেখেনি।
আরও পড়ুন- Abhishek Banerjee: মামলা নিল না সুপ্রিম কোর্ট, দিল্লিতে ইডি-র সদর দফতরে হাজির অভিষেক
চিনে রবিবার মোট ৪ হাজার নতুন করে করোনা আক্রান্ত (Covid 19) হয়েছেন। তার মধ্যে দুই তৃতীয়াংশ আক্রান্তের বাড়ি জিলিন প্রদেশে। এই প্রদেশের অবস্থান রাশিয়া ও উত্তর কোরিয়ার সীমান্তবর্তী এলাকায়, সেই কারণে ওই দেশগুলিতেও রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি, ১১ মার্চ থেকে চাংচুং প্রদেশেও জারি করা হয়েছে কড়া কোভিড বিধি। এই প্রদেশের ৯০ লক্ষ মানুষকে সপ্তাহে দু’দিন করে খাবার কিনতে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
২০২০ সাল থেকেই চিন বিভিন্ন জায়গায় লকডাউনের পথে হেঁটেছে। সর্বত্রই প্রশাসন জোর দিয়েছে করোনা পরীক্ষা থেকে শুরু করে, চিকিৎসা ও আঞ্চলিক লকডাউনের উপর। কিন্তু সেই প্রতিরোধের দেওয়াল ভেদ করে ঢুকে পড়েছে করোনার নতুন ওমিক্রন স্ট্রেন। শেষ কয়েকমাসে সেই কারণেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে সংক্রমণ (Covid 19)।
করোনার নতুন প্রজাতির সবচেয়ে বেশি সংক্রমণ দেখা গিয়েছে চিনের দ্বিতীয় বৃহত্তম শহর জিলিন প্রদেশে। সেই কারণেই সেখানে ক্রমে পুরো প্রদেশটিকেই লকডাউনের আওতায় নিয়ে আসা হয়েছে। জিলিনের ৪০ লক্ষ মানুষ আপাতত লকডাউনের আওতায় রয়েছেন।
#lockdown
#covid19
#China
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…