Categories: DistrictSpecial News

Congress: জোট অধরাই, জোড়া উপনির্বাচনেই প্রার্থী দেবে কংগ্রেস

খবর লাইভ: জোড়া উপনির্বাচনেই প্রার্থী দেবে কংগ্রেস। সোমবার এই বিষয়ে দিল্লি থেকেই চূড়ান্ত অনুমোদন দেবেন এআইসিসি নেতৃত্ব।

গত বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে জোট বেধে লড়াই করেছিল কংগ্রেস। সেই জোটে ছিল আব্বাস সিদ্দিকির আইএসএফ। সেই ভোটে শূন্য হাতেই ফিরতে হয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসকে। সংযুক্ত মোর্চার প্রতিনিধি হিসেবে জয় পেয়েছেন আইএসএফের নওশাদ। তারপরেই গত ডিসেম্বর মাসে জোট ছাড়াই কলকাতার পুরভোটে লড়াই করেছিল বাম-কংগ্রেস। তাতে পরস্পরের লাভই হয়েছে বলে মনে করছে দু’পক্ষই।

আরও পড়ুন- Kerala Football Match: ফুটবল ম্যাচ চলাকালীন কেরালায় ভেঙে পড়ল গ্যালারি, আহত বহু দর্শক

সেই ভোটেই বালিগঞ্জ বিধানসভায় দ্বিতীয় হিসেবে উঠে এসেছে কংগ্রেস।তা সত্ত্বেও উপনির্বাচনে জোটের আলোচনা চেয়েছিল কংগ্রেস। জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বামেদের সঙ্গে এ বিষয়ে কথা বলার দায়িত্ব দিয়েছিলেন বর্ষীয়ান রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্যকে। কিন্তু উপনির্বাচনে জোট আলোচনার মধ্যেই একক ভাবে দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় বামফ্রন্ট। আসানসোলের সিপিএমের রাজ্য কমিটির নেতা পার্থ মুখোপাধ্যায় ও বালিগঞ্জে সায়রা হালিমকে মনোনয়ন দিয়েছে সিপিএম।

জোট আলোচনা ভেস্তে যাওয়ায়, এ বার দুই উপনির্বাচনে প্রার্থী দেওয়ার পক্ষেই একমত হয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। শনিবার উপনির্বাচন সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত করতে নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন অধীর। সেখানেই দুটি আসনেই কয়েকজন প্রার্থীর নাম নিয়ে আলোচনা হয়েছে।
#congress
#cpim

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago