Rohit Sharma: হোলির শুভেচ্ছা জানিয়ে চূড়ান্ত ট্রোলের মুখে রোহিত শর্মা

খবর লাইভ:  সচিন তেণ্ডুলকর, বিরাট কোহলিরা সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু সেই শুভেচ্ছা জানাতে গিয়েই চূড়ান্ত ট্রোলের মুখে পড়লেন রোহিত শর্মা। সোশ্যাল মিডিয়ায় তাঁর উপর ক্ষোভ উগরে দিয়েছেন কট্টর হিন্দুত্ববাদীদের একাংশ।

আরও পড়ুন- Carona Update: চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় দিন গুনছে বহু দেশ
তা হোলিতে কী এমন পোস্ট করলেন ভারত অধিনায়ক রোহিত (Rohit Sharma), যাতে নেটিজেনদের রোষানলে পড়তে হল তাঁকে? আসলে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও পোস্ট করেন ভারতীয় দলের হিটম্যান। যেখানে দেখা যাচ্ছে, মজার ছলে নেটিজেনদের হোলির শুভেচ্ছা জানানোর চেষ্টা করছেন তিনি। পাশে রয়েছেন তাঁর স্ত্রী ঋতিকাও। তিনি আবার বলে দিচ্ছেন কীভাবে শুভেচ্ছা জানানো উচিত। ভিডিওটি নিয়ে কারও কোনও আপত্তি না থাকলেও যত রাগ গিয়ে পড়েছে তার ক্যাপশনে।
রোহিত লিখেছেন, “সকলকে হোলির শুভেচ্ছা। সবাই আনন্দ করুন। কিন্তু আমাদের পোষ্য বন্ধুদের কথা মনে রাখবেন। তাদের গায়ে রং দেবেন না।” এই ক্যাপশন পড়েই তেলে বেগুনে জ্বলে ওঠে নেটিজেনদের একাংশ। তাঁদের দাবি, যিনি খেলার মাঝে গোমাংস খান, তাঁর মুখে সারমেয়দের নিয়ে এই দুশ্চিন্তা একেবারে বেমানান। রোহিতের থেকে এ ধরনের পরামর্শ নিতে রাজি নন তাঁরা। এ নিয়ে সরগরম হয়ে ওঠে টুইটার। অনেকেই তীব্র কটাক্ষ করে লেখেন, “বিফ, মুরগির মাংস খেয়ে আবার সারমেয়দের নিয়ে জ্ঞান দিচ্ছেন।”

#rohit Sharma
#Sachin tendulkar

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago